×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০২-০৯
  • ৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভালবাসা দিবস ও বসন্ত উৎসবকে সামনে রেখে চট্টগ্রাম উইম্যান চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির জন্য আয়োজন করছে ‘সিএমএসএমই প্রডাক্টস ফেয়ার’র। পাঁচ দিনব্যাপী এই মেলা আগামীকাল বুধবার থেকে নগরের আগ্রাবাদ হোটেলে শুরু হচ্ছে।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান উইম্যান চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০ বছর আগে চট্টগ্রামে নারী উদ্যোক্তারা পথ চলা শুরু করেছে। করোনার কারণে আমাদের নারী উদ্যোক্তারা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। নারী উদ্যোক্তাদের তৈরিকৃত রকমারি পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার, প্রসার, আয় বৃদ্ধি, ভোক্তা উদ্যোক্তাদের মাঝে পারস্পরিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এ মেলা পরিচালিত হবে। মেলায় ছোট-বড় প্রায় ৩০ থেকে ৩৫ টি স্টল থাকবে যেখানে স্বল্পমূল্যে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট নিশাত বাসরাক, পরিচালক হোমায়রা মোস্তফা সোহানা, পরিচালক রেবেকা নাসরিন, প্রাক্তন পরিচালক কাজী তুহিনা আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat