×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০২-০২
  • ৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকায় ‘মৌমিতা ফ্লাওয়ার্স’ নামের ফুল ও সবজির বাগান পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ মঙ্গলবার সকালে তিনি দেলোয়ার হোসেন দম্পত্তির এই ফুল ও সবজির বাগান পরিদর্শন করেন।
দীপু মনি বাগানের টউলিপ ও বিদেশি গোলাপ ফুল, ক্যাপসিকাম, স্ট্রবেরি বাগান পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, আমরা চাই শিক্ষার্থীরা উদ্যোক্তা হবেন, শুধু চাকুরি খুঁজবে না। আমরা তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিব এবং উদ্যোক্তা হতে শেখাব। তারা নিজেরা অন্য আরও দশজনকে চাকরি দিবে।
মন্ত্রী বলেন, ফুল চাষ করে অনেকে উদ্যোক্তা হচ্ছেন। ইতোমধ্যে এ বাগানের মালিক ৩০০ উদ্যোক্তা তৈরি করে দিয়েছেন। অনেককে প্রশিক্ষণও দিয়েছেন। আমাদের দেশে এমনিতেই মাটি এত উর্বর যে তাতে ফুল চাষ করে সেই ফুল বিদেশেও রফতানি করে অর্থ উপার্জন করা সম্ভব। সরকারি আরও সহযোগিতা পেলে নিশ্চয়ই তারা এটাকে বিশাল আকারের একটা উদ্যোগে নিয়ে যেতে পারবেন’।
শ্রীপুরে প্রায় সাত একর জমিতে কালার ক্যাপসিকাম, গ্রীন ক্যাপসিকাম, টিউলিপ ফুল, ওরিয়েন্টাল লিলি, ডাচ গোলাপ, দেশি গোলাপ, স্ট্রবেরি, জি-৯ কলাসহ বিভিন্ন ফুল-ফলের চাষ ও চারা তৈরি করেন দেলোয়ার হোসেন। ২০০২ সাল থেকে নিজের কিছু জমিতে এসব চাষাবাদ শুরু করেন। পরে তা নিজের পাঁচ বিঘা ও লিজে নেয়া ১৫ বিঘা জমিতে তা সম্প্রসারণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান. শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন, , শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat