×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০১-১৯
  • ৮৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় কাঠপোড়ানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ১০টি ইট ভাটাকে ৬০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দিনব্যাপি এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। এসময় পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জোনের উপ-পরিচালক আতাউর রহমান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে তমা ব্রিকসকে ৭ লাখ টাকা, জোয়ার্দ্দার ব্রিকসকে ৬ লাখ টাকা, সমতা ব্রিকসকে ৮ লাখ টাকা, রূপসা ব্রিকসকে ৭ লাখ টাকা, থ্রীস্টার ব্রিকসকে ৪ লাখ টাকা, বস ব্রিকসকে ৪ লাখ টাকা, বেস্ট ব্রিকসকে ৫ লাখ টাকা, একতা ব্রিকসকে ৬ লাখ টাকা, ভিশন ব্রিকসকে ৭লাখ টাকা, জনতা ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, ইটভাটায় কাঠ পোড়ানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায়সহ ইট ভেঙে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat