×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০১-১৭
  • ৭৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ জন, আক্রান্ত হয়েছেন আরও ১০ জন, এসময়ে করোনা ভাইরাসে সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে আজ রবিবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হওয়া ১৬ জনের মধ্যে সিলেট জেলার ১১ জন ও সুনামগঞ্জের ৫ জন বাসিন্দা। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২৭ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৯৯২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৮৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৬০৩ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭৪৪ জন সুস্থ হয়েছেন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৯ ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৬৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৩৫৪, সুনামগঞ্জে ২ হাজার ৫২৬, হবিগঞ্জে ১ হাজার ৯৭৫ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯১২ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে, মৃত ব্যাক্তি সিলেট জেলার বাসিন্দা।এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৭২ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০৮ সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে বর্তমানে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৩৬ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৩০, হবিগঞ্জের ১ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৫০৮ জন, যাহা গত দিনের তুলনায় ১৫ জন কম,এর মধ্যে সিলেট জেলায় ৪৩৩ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ৭১ জন। এ সময়ে সুনামগঞ্জ ও হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন করে কেউ হোম কোয়ারান্টাইনে যাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat