×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০১-০৮
  • ৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় আজ বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট, বামপন্থী রাজনীতির পুরোধা ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার উপজেলার দিঘীরপাড়া গ্রামে নির্মল সেন স্কুল ও মহিলা কলেজ চত্বরে এ স্মরনসভা অনুষ্ঠিত হয়।
নির্মল সেন স্মৃতি সংসদ এবং নির্মল সেন স্কুল ও মহিলা কলেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ স্মরনসভায় স্কুল এ্যান্ড মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক রতন সেন কংকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, নির্মল সেন স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান বুলু, অধ্যাপক গৌরাঙ্গ লাল চৌধুরী, অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সালের ৮ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নির্মল সেন ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat