×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০১-০৬
  • ৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলায় ঘর পাচ্ছে একহাজার ১৭৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘মুজিববর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না একটি পরিবার’ শীর্ষক শ্লোগান বাস্তবায়নে জেলায় হতদরিদ্র, অসহায় এবং গরীব গৃহহীন ব্যক্তিদের জন্য জেলায় ইতমধ্যে সরকারিভাবে একহাজার ১৭৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যক্তির নিজস্ব অর্থায়নে আরো একশ’ টি করে দেয়া হবে।
বর্তমানে বিভিন্ন উপজেলায় প্রায় ৮শ’ ঘর নির্মাণ কাজ চলছে। প্রথম পর্যায়ে বরাদ্দ পাওয়া ৫৬৪টি ঘর আগামী ১৫ জানুয়ারি উপকারভোগিদের মাঝে হস্তান্তর করার উদ্যোগ নেয়া হয়েছে।
জেলার ভূঞাপুর, গোপালপুর, মধুপুর, ঘাটাইল এবং কালিহাতী উপজেলায় দরিদ্র মানুষদের জন্য ঘর তৈরি কার্যক্রম ও অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি।
জেলা প্রশাসক ড. আতাউল গণি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছেন। সে হিসেবে জেলায় সরকারিভাবে একহাজার ১৭৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যক্তিবর্গের নিজস্ব অর্থায়নে আরো একশ’ টি ঘর করে দেয়া হবে।’
তিনি জানান, ঘরগুলো যাতে টেকসই এবং মানসম্মত হয় সেজন্য জেলা ও উপজেলা পর্যায়ের মনিটরিং কমিটি নিয়মিত তদারকি করছে। গৃহহীন ব্যক্তিরাই এসব ঘর পাচ্ছেন। ঘর নির্মাণের ব্যাপারে এখন পর্যন্ত কোন অনিয়ম পাওয়া যায়নি। কোন টাকা ছাড়াই গৃহহীনদের এসব ঘর দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat