×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-১২-২৬
  • ৮৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা  জেলায় আজ সকাল ১০টায় ৫ শতাধিক হতদরিদ্রর মাঝে কম্বল বিতরণ করেছে সময় ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ।
শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন ।
এ সময় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান,জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সময় ফাউন্ডেশনের ব্যবস্থাপক রেওয়ান শাহনেয়াজ সুজিত,ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌধুরী,সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন ও জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান উপস্থিত ছিলেন । এছাড়া সময় ফাউন্ডেশনের উদ্যোগে একই স্থানে ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন করেন এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি । ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শাহেদ হায়দার চৌধুরী । দিনব্যাপী এ ক্যাম্পে ৫০ জনকে ফ্রি চক্ষু সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat