×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-১২-১৪
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকীব আহমেদ চৌধুরী আজ ভোর ৭টা ১০ মিনিটে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।
শীতের আগমনে বাংলাদেশসহ বিশে^র বিভিন্ন দেশে কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সীমিত পর্যায়ে দিবসটি পালিত হচ্ছে।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পনের মাধ্যমে বাঙালির চুড়ান্ত বিজয় অর্জিত হওয়ার দুইদিন আগে পরাজয় নিশ্চিত জেনে দেশীয় আল-বদর, রাজাকার, আল-শামসদের সহযোগিতায় এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের তালিকা করে তাঁদের হত্যার মাধ্যমে এ জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য প্রয়াস চালানো হয়।
দীর্ঘ ৪৯ বছর আগে এই দিনে অধ্যাপক, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানীসহ দেশের বরেণ্য শত শত বুদ্ধিজীবীর তালিকা করে সে অনুযায়ী তাদের বাসা থেকে চোখ ঁেবধে এবং দু’হাত পিছমোড়া করে বেঁধে বধ্য ভূমিতে নিয়ে গিয়ে হত্যা করা হয়। টর্চার সেলে নির্মম নির্যাতনে অনেকেই মৃত্যুবরণ করেন। মিরপুর, রায়েরবাজার, রাজারবাগ, মোহাম্মদপুর এবং নাখালপাড়াসহ রাজধানীর বিভিন্ন বধ্য ভূমিতে তাঁদের হত্যা করে মৃতদেহ ফেলে রাখা হয়।
সেদিনের নিহতদের মধ্যে রয়েছেন-শিক্ষক, বাগ্মী, নট্যকার ও চিন্তাবিদ মুনীর চৌধুরী, ডা. আলিম চৌধুরী, ডা. ফজলে রাব্বি, লেখক-সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক সিরাজুদ্দিন হোসেন, অধ্যাপক আনোয়ার পাশা, নিজামুদ্দিন আহমেদ, এসএ মান্নান, সেলিনা পারভীনসহ আরো অসংখ্য জন। সেদিনের সেই বর্বরতা স্মরণ করে সমগ্র জাতি দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat