×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-১১-২৮
  • ৮৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ জন। করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩৪ জন এবং একই সময়ে এ ভাইরাসে বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে , আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩০ জন।আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২০, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৬৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৩৮৫ , সুনামগঞ্জে ২ হাজার ৪৬৪, হবিগঞ্জে ১ হাজার ৮৯২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮২৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২৪ জন। সুস্থ হওয়াদের মধ্যে সবাই সিলেট জেলার বাসিন্দা। নতুন সুস্থদের কে নিয়ে সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৫ জনে। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৬৬৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪০৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৫৯ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭১৩ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন। এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২ জন। এরা সকলই সিলেট জেলার বাসিন্দা।সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরােেস কারো মৃত্যু হয়নি।এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৪৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৮০ সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
বিভাগের চার জেলায় বর্তমানে হোম কোয়ারান্টাইনে আছেন ২৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯৩ জন,সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ১২০ জন। তবে সুনামগঞ্জ জেলায় বর্তমানে কোন লোক হোম কোয়ারান্টাইনে নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat