×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২০-১১-১২
  • ৯৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর এক নারী সংবাদপত্র হকারের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছেন। এটি শুনে ঐ হকারের স্বপ্ন সত্যে পরিণত হয়েছে।
৬০ বছর বয়সী এই হকারের নাম দিল আফরোজ খুকী। তিনি গত ৩০ বছর ধরে সংবাদপত্র বিক্রয় করে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্থানীয় জেলা প্রশাসন দিল আফরোজ খুকীর দায়িত্ব গ্রহণ করেছে। রাজশাহী শহরে খুকীই একমাত্র মহিলা, যিনি দীর্ঘদিন ধরে সংবাদপত্র বিক্রি করে আসছেন।
রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘আমি আজ তার বাড়িতে গিয়েছি এবং সেটি মেরামত ও সংস্কারের পদক্ষেপ নিয়েছি।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুকীর দায়-দায়িত্ব নেয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছেন, যাতে সে আগামী দিনগুলোতে সুষ্ঠুভাবে জীবন-যাপন করতে পারে।
আবদুল জলিল বলেন, জেলা প্রশাসন ইতোমধ্যে বাড়িটি পরিস্কার-পরিচ্ছন্ন করতে শ্রমিক নিয়োগ করেছে। তিনি আরো বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও নতুন কাপড়সহ তার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন।
দিল আফরোজ খুকী রাজশাহী শহরের সেরোইল এলাকায় বসবাস করেন। তিনি তার বাড়ির কাছের এজেন্টের কাছ থেকে পত্রিকা ক্রয় করেন এবং শহরের রাস্তায় হেঁটে হেঁটে তা বিক্রি করেন। প্রায় ৩০ বছর ধরে তিনি এই কাজ করে আসছেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, ৭ বোন ও ৫ ভাইয়ের মধ্যে খুকী হচ্ছেন দশম।
১৯৮০’র দশকে তিনি টাঙ্গাইলের ভারতেস্বরী হোমস স্কুলে ছিলেন এবং তখন বিয়ে করেন। পরে অল্প বয়সে তিনি বিধবা হয়ে যান। স্বামীর মৃত্যুর পর খুকী আর বিয়ে না করার সিদ্ধান্ত নেন। খুকি ১৯৯১ সালে রাজশাহীর সাপ্তাহিক দুনিয়া বিক্রির মাধ্যমে সংবাদপত্র হকারের কাজ শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat