×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ৯৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আসন্ন শীতে করোনার প্রকোপ কমাতে সর্ব সাধারনের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। এ কার্যক্রমকে কার্যকর করতে নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সময় মাস্ক ব্যবহার না করায় ৫টি প্রতিষ্ঠান এবং ১১ জন ব্যক্তির নিকট থেকে সর্বোমোট ৯ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল ৪ পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের ভ্রাম্যমাণ আদালত সদর রোডের ৫টি প্রতিষ্ঠান থেকে ৪ হাজার টাকা, অপর রুমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত ৪ ব্যক্তিকে ১ হাজার ১’শ টাকা এবং আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত ৭ ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করেছেন। একই সাথে ভ্রাম্যমাণ আদালত মাস্ক বিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ এবং ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা জেলা প্রশাসনের ফেস্টুন বিভিন্ন প্রতিষ্ঠানে সাটিয়ে দেন।
উল্লেখ্য, জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের এ অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat