×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর, জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ লক্ষাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্যে সরকার প্রায় পাঁচ কোটি টাকার কৃষি সহায়তা বরাদ্দ দিয়েছে। রবি মৌসুমে পুনর্বাসন এবং রবি ও খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সার ও বীজের মাধ্যমে এ সহায়তা যাবে কৃষকের কাছে।
নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তিন পর্যায়ের বন্যায় জেলায় মোট ৬২ হাজার ২৪৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হন।সবজি , আউশ, বোনা আমন, রোপা আমন ও এর বীজতলা এবং মাসকলাই ডালের মোট আট হাজার ৭৫১ হেক্টর জমির ফসল বিনস্ট হয়। এরফলে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হয় ৮২ কোটি ৪৩ লক্ষ টাকা। ৮ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রথম পর্যায়, ২১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায় এবং ২১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত তৃতীয় পর্যায়ে চলনবিল ও হালতিবিল অধ্যুষিত এলাকাগুলোতে আঘাত হানে বন্যা।
সরকার ২০২০-২০২১ রবি মৌসুমে পুনর্বাসন কর্মসূচীর আওতায় জেলার মোট ৩৬ হাজার কৃষককে প্রদান করা হবে বীজ ও সার বাবদ মোট তিন কোটি তিন লক্ষ ৫২ হাজার টাকা। এরমধ্যে প্রত্যেক কৃষকের জনপ্রতি এক বিঘা জমি আবাদের জন্যে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারি, টমেটো অথবা মরিচের মোট ২৩৩ টন বীজ প্রদান করা হবে। এসব শস্য আবাদের জন্যে প্রয়োজনীয় ২৮ লক্ষ ৭০ হাজার টন ডিএপি এবং ২৪ লক্ষ ৭০ হাজার টন এমওপি সার প্রদান করা হবে।
অন্যদিকে ২০২০-২০২১ রবি ও খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সুফলভোগী কৃষকের সংখ্যা ১৬ হাজার ৬০০ জন। প্রতিজন কৃষকের বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, পেঁয়াজ অথবা গ্রীস্মকালীন মুগ ডালের এক বিঘা জমি আবাদের জন্যে মোট ৯৯ হাজার ৭৫০ টন বীজ এবং দুই লক্ষ এক হাজার টন ডিএপি সার ও এক লক্ষ ৩৩ হাজার টন এমওপি সার প্রদান করা হবে। এজন্যে বরাদ্দ করা হয়েছে মোট এক কোটি ৮৬ লক্ষ ৩৪ হাজার টাকা।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকার উপর গুরুত্ব আরোপ করে জেলার সাতটি উপজেলার সংশ্লিষ্ট উপজেলা কৃষি পুনর্বাসন/ প্রণোদনা বাস্তবায়ন কমিটি উপজেলার সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা চূড়ান্ত করে। পরবর্তীতে এ সংক্রান্ত জেলা কমিটি গত ২০ অক্টোবর পুনর্বাসন কর্মসূচীর কৃষক তালিকা এবং ১ নভেম্বর প্রণোদনা কর্মসূচীর কৃষক তালিকা অনুমোদন করে। সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন নাটোরের জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কমিটির সভাপতি মোঃ শাহরিয়াজ।
নাটোর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদুল ইসলাম জানান, উপজেলার বরাদ্দকৃত বীজ ও সার হাতে পেলে কৃষক পর্যায়ে দ্রুত বিতরণ করা হবে। পর্যায়ক্রমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে। আগামী সপ্তাহে ভুট্টা,খেসারী ও গম বীজ ও সার বিতরণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক সুব্রত কুমার সরকার বাসস’কে বলেন, কৃষি-বান্ধব বর্তমান সরকার সব সময় কৃষকের পাশে থাকে। এসব উপকরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষক বন্যার ক্ষতি কিছুটা পুরণ করতে পারবেন। পাশাপাশি প্রদত্ত উপকরণ প্রদানের ফলে ঐসব শস্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে মোট দেশজ উৎপাদনে ইতিবাচক ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat