×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৪-২২
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ধন্যবাদ জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, ‘মালদ্বীপের প্রেসিডেন্ট আজ সকাল ১১টায় টেলিফোন করে করোনাভাইরাস মোকাবেলায় তার দেশে ত্রাণ হিসেবে খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোয় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।’ তিনি বলেন, প্রায় ১০ মিনিটের টেলিফোন আলাপে মালদ্বীপের প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে বিদ্যমান এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
প্রেস সচিব বলেন, বন্ধু রাষ্ট্র ও প্রতিবেশি দেশের যেকোন প্রয়োজনে বাংলাদেশের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে মালদ্বীপের প্রেসিডেন্টকে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মালদ্বীপের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ করেনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মালদ্বীপে একশ’ টন খাদ্য, ঔষধ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat