×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৪-২২
  • ৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনার দ্বিতীয় পর্যায় হতে পারে আরো মারাত্মক : মার্কিন স্বাস্থ্য প্রধান

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায় আরো ধ্বংসাত্মক হতে পারে। কারণ ফ্লু’র মৌসুম শুরুর সঙ্গে করোনার সময় মিলে পরিস্থিতি মারাত্মক হতে পারে বলে মঙ্গলবার সতর্ক করেছেন দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা।
ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) সেন্টারের পরিচালক রবার্ট রেডফিল্ড আমেরিকানদের প্রতি আগামী মাসগুলোতে এ বিষয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন।
ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক সাক্ষাতকারে তিনি বলেন, আগামী শীতে এই ভাইরাসের সম্ভাব্য আক্রমণ বর্তমানের চেয়ে আরো ভয়ংকর হতে পারে।
তিনি বলেন, কারণ একইসময়ে ফ্লু মহামারি ও করোনা মহামারির আক্রমণ চলবে।
রেডফ্লিড বলেন, একইসময়ে দু’টোর আক্রমণই যদি চূড়া স্পর্শ করে তাহলে তা সামাল দেয়া হবে সত্যি, সত্যি, সত্যিই কঠিন।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনা ভাইরাসে ৮ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪৪,৮৪৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat