×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৪-২০
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১,৯৯৭ জনের মৃত্যু : জনস হফকিন্স

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোববার দেশটিতে মৃতের সংখ্য বেড়ে মোট ৪০ হাজার ৬৬১ জনে দাঁড়ালো। জনস হফকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়। খবর এএফপি’র।
জনস হফকিন্সের দেয়া উপাত্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মৃতের এ সংখ্যা আগের দিন শনিবার একই সময়ের মৃতের সংখ্যার তুলনায় সামান্য বেশি। আগের দিন দেশটিতে করোনাভাইরাসে ১ হাজার ৮৯১ জন মারা যায়।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য কোভিড-১৯ ভাইরাসের ‘চরম থাবা’ থেকে বেরিয়ে এসেছে সেখানকার গভর্নর অ্যান্ড্রিউ কোমো এমন কথা বলার দিনই রোববারের মৃতের এই সংখ্যা প্রকাশ করা হলো।
জনস হফকিন্স জানায়, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টার হিসাবে বুধবার মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছিল।
তারা জানায়, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের ও আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি। দেশটিতে রোববার করনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৭ লাখ ৫৯ হাজার ৮৬ জনে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat