×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৪-১৯
  • ৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনায় ইউরোপে মৃত্যু ১ লাখ ছাড়িয়েছে, লকডাউন অবসানে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

করোনা ভাইরাসে শনিবার পর্যন্ত ইউরোপে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে । এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত লকডাউনের বিধিনিষেধে হতাশ শত শত আমেরিকান যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ করেছে।
করোনায় ভয়াবহতায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যার সর্বশেষ রিপোর্ট প্রকাশের পরপরই বিশ্বব্যাপী শিল্পীরা স্বাস্থ্যকর্মীদের প্রতি সমর্থন জানাতে এবং এই সংকটকালে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কয়েক ঘন্টাব্যাপী লাইফ স্ট্রিম কনসার্টে অংশ নেন।
ছয়ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে এ্যাওয়ার্ড বিজয়ী তরুণ সিঙ্গার বিলি আইলিস থেকে রোলিং স্টোন পর্যন্ত অংশ নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে এডভোকেসি গ্রুপ গ্লোবাল সিটিজেন এই অনুষ্ঠানের আয়োজন করে।
ভয়ংকর সংক্রামক এই ভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী ২২ লাখ ৮৯ হাজার ৫০০ লোক আক্রান্ত হয়েছে। এতে শুধু ইউরোপেরই মোট ১ লাখ ৫১০ জনের মৃত্যু হয়েছে।এএফপির হিসাবে এই সংখ্যা বিশ্বের মোট মৃত্যুর দুই তৃতীয়াংশ, বিশ্বব্যাপী মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৫৩৯ জন।এর এক তৃতীয়াংশের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
জনস হপকিনস ইউনিভার্সিটির হিসাবে বিশ্বের যে কোন দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী।শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৬৬৪ জনের এবং মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৪ হাজারের বেশী।
তবে কিছু জায়গায় অবস্থার উন্নতি হয়েছে, নিউইয়র্ক রাজ্যে মৃত্যুর সংখ্যা চলতি সপ্তাহে কমেছে, নিউইয়র্কের মেয়র এন্ড্রু কোমো বলেছেন,সামাজিক দূরত্ব বজায় রাখায় এটা সম্ভব হয়েছে। কিন্তু অনেক আমেরিকান এবং বিশ্বের অন্যত্র কয়েক সপ্তাহ ঘরে থাকার পর চলতি সপ্তাহে মানুষ ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে।
শনিবার আমেরিকার টেক্সাস,মেরিল্যান্ড,নিউহ্যাম্পশায়ার ও ওহাইও সহ বিভিন্ন অঙ্গরাজ্যের রাজধানী নগরীতে লকডাউনের বন্দীদশার অবসানের দাবীতে মার্কিন পতাকা ,কেউ কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat