×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৪-১৭
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩২,০০০ ছাড়িয়েছে : জনস হপকিন্স

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারিতে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে মোট ৩২ হাজার ৯১৭ জনে দাঁড়িয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়। খবর এএফপি’র।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা (গ্রিনিচ মান সময় শুক্রবার ০০৩০টা) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ হাজার ৪৯১ জন কোভিড-১৯ ভাইরাসে মারা গেছে। এ পর্যন্ত মহামারি এ ভাইরাসে প্রাত্যহিক হিসেবে মৃতের এ সংখ্যা সর্বোচ্চ।
কোভিড-১৯ ভাইরাস সংক্রান্ত ‘সম্ভাব্য’ মৃত্যু এ সংখ্যার সাথে যোগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যা পূর্বের হিসাবে অন্তর্ভূক্ত করা হয়নি।
এ সপ্তাহে নিউইয়র্ক সিটি জানায়, করোনাভাইরাস উপসর্গ নিয়ে মারা গেছেন এ ধরণের ‘সম্ভাব্য’ মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৭৭৮ জন। তাদের এই সংখ্যা মোট মৃত্যুর সংখ্যার সাথে যোগ করা হবে।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষা কেন্দ্র করোনাভাইরাসে ৩১ হাজার ৭১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। এ সংখ্যার মধ্যে করোনাভাইরাস সংক্রান্ত ‘সম্ভাব্য’ মৃত্যুর সংখ্যা ৪ হাজার ১৪১ জন অন্তর্ভূক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্রের মৃতের এ সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। এর পরের অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২২ হাজার ১৭০ জনে দাঁড়িয়েছে। তবে ইতালির জনসংখ্যা যুক্তরাষ্ট্রের এক-পঞ্চমাংশ।
স্পেনে করোনাভাইরাসে মোট মারা যাওয়ার সংখ্যা ১৯ হাজার ১৩০ জনে দাঁড়িয়েছে। সেদিক থেকে এর পরের অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে করোনাভাইরাসে মারা গেছে মোট ১৭ হাজার ৯২০ জন।
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে ৬ লাখ ৬৭ হাজার ৮০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। গত দুইদিন দেশটিতে সবচেয়ে বেশি লোককে মারা যেতে দেখা গেছে।
কেবলমাত্র নিউইয়র্কে করোনাভাইরাসে ১২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ মহামারি ভাইরাসের উৎপত্তি কেন্দ্র হচ্ছে নিউইয়র্ক।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতির চাকা ফের চালু করতে বৃহস্পতিবার সন্ধ্যায় পরিকল্পনা ঘোষণা করে তিনি অঙ্গরাজ্যের প্রত্যেক গভর্ণরকে স্বেচ্ছায় তাদের রাজ্য ফের খুলে দেয়ার অনুমতি দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat