×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৪-১৬
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে করোনাভাইরাসে ৪১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২,৩৮০ জন

করোনাভাইরাসে ভারতে বৃহস্পতিবার নতুন করে ৪১৪ জনের মৃত্যু হয়েছে, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৩৮০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
মন্ত্রনালয় জানায়, আক্রান্তদের মধ্যে ১,৪৮৮জন সুস্থ্য হয়ে হাসপাতাল ত্যাগ করেছে। আক্রান্তদের মধ্যে ৭৬ জন বিদেশী নাগরিক। বুধবার সন্ধ্যা থেকে ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মহারাষ্ট্রে ৯ জন, অন্ধ্রপ্রদেশে ৫ জন, গুজরাটে ৩ জন ,দিল্লী ও তামিলনাড়ুতে ২ জন করে এবং কর্নাটকে ১ জন মারা গেছে।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের হিসাবে বলা হয়, ৪১৪ জনের মধ্যে মহারাষ্ট্রে ১৮৭ জন, মধ্যপ্রদেশে ৫৩ জন, গুজরাটে ৩৩জন, দিল্লীতে ৩২ জন এবং তেলেঙ্গানায় ১৮ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ১৪ জন করে মারা গেছে। পাঞ্জাবে ১৩ জন, কর্নাটকে ১২জন এবং উত্তর প্রদেশে ১১জনের মৃত্যু হয়েছে।পশ্চিম বঙ্গে ৭ জন, জম্মু ও কাশ্মীরে ৪ জন, কেরালা, হরিয়ানা ও রাজস্থানে ৩ জন করে মারা গেছে। ঝাড়খন্ডে ২ জন এবং মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, উড়িষ্যা ও আসামে ১ জন করে মারা গেছে।
তবে পিটিআই’র হিসাবে বলা হয়, বুধবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রাজ্যে করোনায় মোট ১২,২২০ জন আক্রান্ত এবং ৪১৭ জন মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat