×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৪-১৩
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের সংকটে মানুষ বাঁচানোই হচ্ছে রাজনীতি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের চলমান এই সংকটে দলীয় কোন রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই হচ্ছে রাজনীতি।
আজ সোমবার দুপুরে তাঁর সরকারি বাসভবনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলা নববর্ষের প্রাক্কালে দেশের সকল রাজনৈতিক, পেশাজীবী, শ্রমজীবীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের সামিল হতে হবে। তিনি বলেন, ‘আপনার সাহায্যের জন্য শেখ হাসিনাকে সাহায্য করুন’।
বিভেদের রাজনীতি পরিহার করে জাতীয় এই সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, দেশের সকল মানুষকে ঘরে থেকেই এই অদৃশ্য শত্রু করোনা ভাইরাসকে মোকাবেলা করতে হবে। অস্তিত্বের প্রশ্নে সকলকে জনসমাবেশ এড়িয়ে চলতে হবে।
ত্রাণ বিতরণের নামে কোন রকম অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই দুর্যোগের মূহূর্তে অসহায় মানুষের ত্রাণ সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করে চলেছে একটি গণবিরোধী চক্র, ত্রাণের নামে কোন ধরনের লুটপাট সহ্য করা হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat