×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৪-১১
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে হাঁটতে পারছেন বরিস জনসন, বৃটেনে ২৪ ঘন্টায় ৯৮০ জনের মৃত্যু

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কোভিড- ১৯ এর চিকিৎসা নিয়ে ইনটেনসিভ কেয়ার ইউনিট ত্যাগ করার প্রায় ২৪ ঘন্টা পরে শুক্রবার হাসপাতালে হেঁটেছেন। এদিকে ভাইরাস মহামারিতে দেশটিতে প্রথমবারের মতো দৈনিক মুত্যুর সংখ্যা ১,০০০ এর কাছাকাছি পৌঁছেছে।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন, “স্বাস্থ্যের উন্নতির জন্য সেবা গ্রহনের অংশ হিসেবে বিশ্রামের মাঝে প্রধানমন্ত্রী ছোট পদক্ষেপে হাঁটতে সক্ষম হয়ে উঠছেন।”
তিনি বলেন, “এই ভয়ংকর রোগে আক্রান্তদের নিয়েও তিনি চিন্তা করছেন।”
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লন্ডনের সেন্ট থমাস হসপিটালে ভর্তির তিনদিন পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিট ত্যাগ করেন।
বৃটেনের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় ৯৮০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা দৈনিকের হিসাবে সর্বোচ্চ। এ নিয়ে হাসপাতালগুলোতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯,০০০ এবং আক্রান্তের সংখ্যা ৭৪,০০০ ছাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat