×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৪-১০
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইনটেনসিভ কেয়ার থেকে ওয়ার্ডে ফিরেছেন

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কোভিড ১৯ আক্রান্ত হয়ে তিনদিন চিকিৎসা গ্রহণের পরে বৃহস্পতিবার ইনটেনসিভ কেয়ার ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর অফিস এ কথা জানায়।
এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ইনটেনসিভ থেকে ওয়ার্ডে ফিরেছেন। তার স্বাস্থ্যের দ্রুত উন্নতির জন্য সখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।’ এতে বলা হয়, ‘তিনি মানসিকভাবে বেশ সবল রয়েছেন।’
এরআগে তার মুখপাত্র বলেছেন, সোমবার তাকে লন্ডনের সেন্ট থমাস হসপিটালে নিয়ে যাওয়ার পর ৫৫ বছর বয়সী এই কনজারভেটিভ নেতা ‘স্টান্ডার্ট অক্সিজেন ট্রিটমেন্ট’ গ্রহন করেন।
বৃটেনে জনসনের স্বাস্থ্যের বিষয়টি অনেক গুরত্ব পেয়েছে, জনগণের মাঝে এই ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়াতেও উদ্বেগের সৃষ্টি হয়েছে, ফলে সরকার ২৩ মার্চ থেকে জারি হওয়া লকডাউনের মেয়াদ বাড়িয়েছে।
সরকার বৃহস্পতিবার করোনাভাইরাসে আরো ৮৮১ জনের মৃত্যুর ঘোষণা দিয়েছে, এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৯৭৮ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat