×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৪-০৪
  • ৩৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সলোমন দ্বীপপুঞ্জে ফেরি ঝড়ের কবলে পড়ে ২৮ জনের মৃত্যু

শক্তিশালী ঝড়ের কবলে পড়ে সলোমন দ্বীপপুঞ্জে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ফেরির অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল ঝড় ও ঢেউয়ে ফেরি থেকে এই যাত্রীরা ভেসে যায়। ফেরিটি নোঙর করার আগে ফেরি থেকে কারো ভেসে যাওয়ার বিষয়টি ক্যাপ্টেন জানতেন না। শনিবার এক রিপোর্টে এ কথা জানানো হয়।
ফেরিটি যাত্রী নিয়ে রাজধানী হোনিয়ারা থেকে ১২০ কিলোমিটারের বেশী দুরের এরিয়ার যাচ্ছিলো। বৈশ্বিক করোনা মহামারির কারণে সরকার লোকদের তাদের গ্রামের বাড়িতে সরিয়ে নেয়ার পদক্ষেপের অংশ হিসেবে তাদের এরিয়ারে পাঠানো হচ্ছিলো।
এমভি তাইমারিহো বৃহস্পতিবার রাতে যাত্রা শুরু করে, এসময় সলোমন দ্বীপপুঞ্জে মৌসুমী ঝড় হ্যারল্ড আঘাত হানে। আবহাওয়া বার্তায় এসময় কোন জাহাজ চলাচল না করার জন্য সতর্ক করেছিল।
ফেরির ক্যাপ্টেন এই নিষেধাজ্ঞা লংঘন করেছে উল্লেখ করে দেশটির নেতা বলেছেন, উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে প্রকান্ড ঢেউ ও শক্তিশালী ঝড়ে অতিরিক্ত যাত্রী বোঝাই ফেরির ডেক থেকে অনেক লোক ভেসে গেছে। স্থানীয় মিডিয়ায় এতে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানায়।
ফেরিটি এরিয়ারে পৌঁছানোর পরে ডেক থেকে যাত্রীদের ভেসে যাওয়ার খবর জানানো হয়,এরআগে ক্যাপ্টেন যাত্রী নিখোঁজ হওয়ার বিষয়টি জানতেন না বলে জানিয়েছেন।
মেরিন পুলিশের প্রধান কর্মকর্তা বলেছেন, এ অবস্থায় ঠিক কতজন নিখোঁজ রয়েছে তা নিশ্চিত করা সম্ভব নয়।তবে ঘটনার তদন্ত ও উদ্ধার কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat