×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-৩০
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় করোনায় নতুন করে ৫১৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে ২৪ ঘন্টায় ৫১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার জন হফকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়। খবর এএফপি’র।
এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪০৯ জনে দাঁড়ালো।
জন হফকিন্স বিশ্ববিদ্যালয়ের ডাটা থেকে জানা যায়, দেশটিতে একদিনে নতুন করে আরও ২১ হাজার ৩৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবারে এ সংখ্যা ছিলো ২১ হাজার ৩০৯ জন।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বর্তমানে ইতালি, চীন ও স্পেনকে ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৬ হাজার ৮৮০ জনে দাঁড়িয়েছে।
রোববার দেয়া এক বিবৃতিতে গভর্ণর অ্যনড্রিউ কোমো জানান, নিউইয়র্ক রাজ্যে প্রায় ৬০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের এ রাজ্যতে সবচেয়ে বেশি মাত্রায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশটির এ রাজ্যেই প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়।
সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ও প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের উপদেষ্টা সিনিয়র মার্কিন বিজ্ঞানী আ্যান্থনি ফৌসি রোববার পূর্বাভাস দেন যে, এই ভাইরাস সংকটে যুক্তরাষ্ট্রে ১থেকে ২লাখ লোক প্রাণ হারাতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat