×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-২৭
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই মূহুর্তে তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন। কিন্তু করোনায় আক্রান্ত হলেও সেলফ আইসোলেশনে থাকা অবস্থায় কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান তিনি। বিবিসি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্ট থেকে জানায়, গত ২৪ ঘণ্টায় আমার শরীরে করোনার বেশ কিছু লক্ষণ দেখা দিয়েছে। পরীক্ষায় এসেছে, আমার শরীরে করোনা ভাইরাস রয়েছে। আমি সেলফ আইসোলেশনে রয়েছি। কিন্তু এখান থেকেই ভাইরাস বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

ডনিংস্ট্রিটের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এনএইচএস নম্বর ১০-এ তার নমুনা পরীক্ষা করা হয়েছে। তিনি বর্তমানে সেলফ আইসোলেশনে থেকে কার্যক্রম পরিচালনা করবেন।

এর আগে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স চার্লসের শরীরে পাওয়া যায় করোনা ভাইরাস। বিশ্ব জুরে প্রায় ৫ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। বিগত ২৪ ঘণ্টার আক্রান্তের হার সবচাইতে বেশি ছিলো যুক্তরাষ্ট্রে। অন্যদিকে মৃত্য হারে বর্তমানে এগিয়ে স্পেন। বিগত ২৪ ঘণ্টায় ৭৬৯ জন মারা গেছে দেশটিতে। ইতালির পর একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে স্পেনে। বিবিসি ও স্কাই নিউজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat