×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-২৭
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে চীন ও ইতালিকে ছাড়ালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে লোকজন অধিকহারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চীন ও ইতালিকে ছাড়িয়ে দেশটি বৃহস্পতিবার শীর্ষস্থানে চলে এসেছে এবং এতে সেখানে রেকর্ড সংখ্যক লোক বেকার হয়ে পড়েছে। খবর এএফপির।
সারা বিশ্বে ৫ লাখেরও বেশি মানুষ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়ায় সরকারগুলো তাদের দেশে লকডাউন করার নির্দেশ দিয়েছে। এর ফলে কয়েকশ’ কোটি মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রে ৮৩ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই আক্রন্তের সংখ্যা ইতালি ও চীনের চেয়ে বেশী। তবে ইতালিতে করোনাভাইরাসে সবচেয়ে বেশী মানুষের মৃত্যু ঘটেছে। গত ডিসেম্বর মাসের শেষের দিকে চীনের উহান নগরীতে প্রথম এ করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এক হাজার ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ২৯৩ জনে দাঁড়ালো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে এবং এ ভাইরাসের হাত থেকে আমাদের নাগরিকদের রক্ষায় অর্থ, বিজ্ঞান, মেডিকেল, ফার্মাসিউটিক্যাল ও সামরিক বাহিনী ব্যবহার করে আমরা এই ভাইরাসের বিরূদ্ধে যুদ্ধ করে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ লকডাউন নির্দেশের আওতায় আসায় ট্রাম্প সামাজিক দূরত্ব বজায় রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আপনারা ঘরে থাকুন। বিশ্রাম করুƒন।’ তিনি আবারো বলেন, ‘আপনারা ঘরে থাকুন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat