×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-২৩
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা আতঙ্কে কলাম্বিয়ার কারাগারে দাঙ্গায় নিহত ২৩, চিলিতে সান্ধ্য আইন

 করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় রোববার কলাম্বিয়ার একটি কারাগারে দাঙ্গায় ২৩ জন নিহত হয়েছে। এদিকে চিলিতে জনগণের চলাচলের ওপর কড়াকড়ি আরোপে দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে চিলি করোনাভাইরাস সংকট মোকাবিলায় সর্বশেষ এ ধরনের পদক্ষেপ গ্রহণ করলো। খবর এএফপি’র।
কলাম্বিয়ার রাজধানী বোগোটায় ভাইরাস আতঙ্ক বেড়ে যাওয়ায় কারাগারটিতে দাঙ্গা বেধে যায়।
দেশটির আইনমন্ত্রী কাবেলো এই সহিংসতাকে পলায়নের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই দাঙ্গা বন্দিদের সমন্বিত পরিকল্পনার একটি অংশ। তিনি আরো বলেন, সারাদেশের ১৩টি কারাগারে এ ধরনের পরিকল্পনা নেয়া হয়।
কারাগারের ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এ দাঙ্গার সৃষ্টি হয়েছে মানবাধিকার সংস্থাগুলোর এমন অভিযোগ মন্ত্রী প্রত্যাখান করেন।
এদিকে চিলির স্বাস্থ্যমন্ত্রী জাইমি মনালিচ বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বর্তমান পরিস্থিতিতে দেশব্যাপী রাত ১০ টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
এ পর্যন্ত চিলিতে করোনাভাইরাসে ৬৩২ জন আক্রান্ত এবং এক জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat