×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-২২
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারীর (৬১) মৃত্যু হয়েছে।শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই নারীর বাসা সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় বলে জানা গেছে। তবে তার মৃত্যু করোনা ভাইরাসের কারণে হয়েছে কি না তা সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক দেব পদ রায় নিশ্চিত নন।তিনি সকালে ইত্তেফাককে জানান, আইইডিসিআরের একটি টিম স্যাম্পল নিতে সিলেট আসছে। এখন আমরা বিভাগীয় কমিশনার ও মেয়রসহ শামসুদ্দীন হাসপাতালে সভায় বসেছি। আমাদের পরবর্তী করণীয় কি তা সিদ্ধান্ত নিতে।গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন ওই নারী। এরপর শুক্রবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তিনি।আজ রবিবার আইইডিসিআর থেকে লোকজন এসে তার রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat