×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-২০
  • ৩৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাইতিতে প্রথম করোনা শনাক্ত

 হাইতিতে এই প্রথম দুই ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।দেশটির প্রেসিডেন্ট জোভেনাল মোইজ বলেছেন, দেশটিতে এই প্রথম বৃহস্পতিবার দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং প্রতিরোধে তার সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে । খবর এএফপি’র।রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেয়ার সময় মোইজ বলেন, ‘আমাদের দেশে এই প্রথম দু’জন করোনাভাইরাসে আক্রান্তের খবর পেয়েছি।’ক্যারিবীয় অঞ্চলের সবচেয়ে দরিদ্র ও ঘন বসতিপূর্ণ দেশ হাইতিতে এই ভয়াবহ ভাইরাস আক্রান্ত হওয়ায় সরকার সেখানে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ জারি এবং কোনো স্থানে ১০ জনের বেশি মানুষ একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়াও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা,শিল্প কারখানার কাজ স্থগিত ও সীমান্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মোইজ।
এ ছাড়া শুক্রবার থেকে সেখানে সকল বাণিজ্যিক ফ্লাইট স্থগিত ঘোষণা যাত্রী প্রবেশে সকল পয়েন্টও বন্ধ করে দেয়াসহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
কালো বাজারে ঔষধ ও স্বাস্থ্য পণ্য বিক্রয়ে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন প্রেসিডেন্ট। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বলেন, বৈশ্বিক এই মহামারি মোকাবিলায় স্বচ্ছতা বজায় রাখায় তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat