×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-১৯
  • ৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাবি শিক্ষার্থীদের আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে হল ও হোস্টেল ত্যাগের নির্দেশ

আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল শিক্ষার্থীকে হল ও হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এই সময়ের পরে কেউ হলে অবস্থান করতে পারবে না।
আজ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। উল্লেখিত এই সময়ে হল/হোস্টেল প্রশাসনকে সার্বিক পরিস্কার-পরিচ্ছন্নতাসহ ডেঙ্গু প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ করার জন্য বলা হয়েছে।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবীকে আহবায়ক করে ৫-সদস্য বিশিষ্ট ‘করোনা ভাইরাস রেসপন্স কো-অর্ডিনেশন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সহকারী প্রক্টর ড. মো. আব্দুল মুহিত এবং প্রধান মেডিকেল অফিসার ডা. সারওয়ার জাহান মুত্তাফী।
সভায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং জাতির বৃহত্তর স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সভায় বিশ্ববিদালয়ের ক্লাশ ও পরীক্ষাসমূহ পূর্বঘোষিত ২৮ মার্চ এর পরিবর্তে আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই ছুটিকালীন সময়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য অনুরোধ করা হয়েছে। বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat