×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-১৯
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোয়ারেন্টাইন নিশ্চিতে বিদেশ ফেরতদের পুলিশের তত্ত্বাবধানে হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশ ফেরতদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মূলত দেশে প্রবেশমাত্র তাদের কোয়ারেন্টাইনে যেতে বাধ্য করতেই এ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয় বলে জানান রিটে আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ।
এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত অবকাশকালীন একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আইনজীবী ইউনুস আলী আকন্দ বাসস’কে জানান, বিষয়টি নিয়ে রুল জারির পাশাপাশি করোনা প্রতিরোধে সরকারকে আরো ৫টি নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে দেশের মানুষদের রক্ষা করতে বিদেশ ফেরত প্রতিটি যাত্রীকে পুলিশের তত্ত্বাবধানে হস্তান্তরের নির্দেশ দেন আদালত। এক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা নিতে সিভিল এভিয়েশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
এডভোকেট ড.ইউনুছ আলী জানান, দেশের সব বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্তে এবং সব বন্দরের প্রবেশমুখে মনিটরিংয়ের প্রয়োজনীয় পদক্ষেপ ও করোনাভাইরাস থেকে জনগণকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ হাজার ছাঁড়িয়েছে। শুধু চীনেই তিন সহস্রাধিক মৃত্যু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের ১৭৩টি দেশে এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখের ও বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat