×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-১৮
  • ৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে করোনাভাইরাসের বিস্তার কমে আসছে, বুধবারে মাত্র একজন আক্রান্ত

চীনে বুধবার অভ্যন্তরীণভাবে করোনাভাইরাসে নতুন করে মাত্র একজন আক্রান্ত হয়েছে। তবে বিদেশ থেকে আক্রান্ত হয়ে এক ডজনের বেশী লোক দেশে ফিরেছে।
দ্বিতীয় দিনের মতো উহানে একজন করে সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। জাতীয় স্বাস্থ্য কমিশন এ কথা জানায়।
গত সাতদিন ধরে নতুন করে করোনা আক্রান্তদের সংখ্যা সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। যা ফেব্রুয়ারির প্রথম দিকে ছিল দিনে কয়েক হাজার।কমিশন জানায়, উহানের ১১ মিলিয়ন লোক ২৩ জানুয়ারি থেকে কড়া কোয়ান্টারাইনে থাকে, এর পরপরই গোটা হুবেই প্রদেশ লকডাউন অবস্থায় চলে যায়।স্বাস্থ্য কমিশন জানায়, বুধবার বাইরে থেকে ১২ জন আক্রান্ত হয়ে এসেছে, এতে বাইরে থেকে আক্রান্ত হয়ে দেশে আসা লোকদের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জন। চীনে গড়ে প্রতিদিন ২০,০০০ লোক দেশে ফিরছে,এদের সকলকে বাধ্যতামূলকভাবে কোয়ারান্টাইনে রাখা হয়। বেইজিংয়ে যারা বিদেশ থেকে আসছেন তাদের নির্দিষ্ট হোটেলে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হয়।
চীনে বুধবার নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,২৩৭ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৮০,৮৯৪ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat