×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-১৫
  • ৪০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে লন্ডনে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের অনুষ্ঠান স্থগিত

আগামী ২৪ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের অনুষ্ঠান হওয়ার কথা ছিলো লন্ডনের কেনসিংটনের রয়্যাল জিওগ্রাফিকাল সোসাইটিতে। কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন।
অনুষ্ঠানের নাম দেয়া হয়েছিল- ‘জাতির পিতার শততম জন্মবার্ষিকী উপলক্ষে : বঙ্গবন্ধুর শতবর্ষ : একটি বৈশ্বিক প্রতিচ্ছবি’।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- লন্ডন এবং এর আশেপাশের শহরগুলোতে কোভিড-১৯ করোনা ভাইরাসে খুবই সংক্রমিত হচ্ছে। ভাইরাসটি প্রাণহাণিকর ও তীব্র স্বাস্থ্যের ঝুঁকির। তাই সকল আমন্ত্রিত অতিথির সুরক্ষার কথা বিবেচনায় এনে সংশ্লিষ্ট মিশন এই অনুষ্ঠানটি স্থগিত করেছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চলমান এই মহামারী থেকে পরিস্থিতি আবার স্বাভাবিকের দিকে ফিরে এলে এবং বিশাল জনসমাগম আর স্বাস্থ্য ও সুরক্ষার হুমকিস্বরূপ না হলে বাংলাদেশ হাই কমিশন এ ব্যাপারে নতুন করে অনুষ্ঠানের তারিখ ঘোষণা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat