×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০৩-১৪
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নদ-নদী রক্ষায় জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার : খালিদ মাহমুদ চৌধুরী

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নদ-নদীর রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।তিনি বলেন, এক সময় নদী দখলকারীদের ভয়ে নদ-নদী রক্ষা আন্দোলনকারীরা ভয়ে পালিয়ে বেড়াত। কিন্তু এখন নদী দখলকারীরা ভয়ে পালিয়ে বেড়ায়।
নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, নদী শুধু নদী নয়, সমগ্র দেশের উন্নয়নের সঙ্গে নদ-নদী জড়িত। কারণ নদী বাঁচলেই পরিবেশ বাঁচবে, দেশও বাঁচবে।খালিদ মাহমুদ চৌধুরী শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে আয়োজিত “দূষণ ও দখল মুক্ত নদী প্রবাহ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক আনোয়ার সাদতের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে দেশের নদনদীর প্রকৃত সংখ্যা বিষয়ক প্রবন্ধ বিশিষ্ট নদী গবেষক মাহবুব সিদ্দিকী এবং নদী ভাঙ্গন প্রতিরোধ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নদী ও পানি বিষয়ক প্রকৌশলী মো. লুৎফর রহমান।মাহবুব সিদ্দিকী বলেন, নদী আমাদের অস্তিত্ব তাকে যেকোন মূল্যে রক্ষা করতে হবে। নদীর পাড়ের মানুষদের সাথে নদী বিশেষজ্ঞদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং নদী রক্ষায় তাদের মতামত নিতে হবে। নদী দূষণকারীদেরও তালিকা প্রস্তুত করতে হবে।প্রবন্ধের উপর আলোচনায় রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন বলেন, ভাঙ্গন রোধের প্রথাগত পদ্ধতির সাথে প্রবন্ধের মিল রয়েছে যা সত্যিই টেকসই দেশীয় প্রযুক্তি।সেমিনারে আলোচনায় অংশ গ্রহণ করেন বুড়িগঙ্গা বাচাঁও আন্দোলনের আহ্বায়ক মিহির বিশ্বাস, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি এডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল, একরাম এলাহী খান সাজ, ড. মো. মহসীন আলী মন্ডল প্রিন্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat