×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০২-২২
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরাকে ইরানের হামলায় আহত মার্কিন সৈন্যের সংখ্যা ১১০ : পেন্টাগন

ইরাকে গত মাসে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মস্তিষ্কে আঘাত পাওয়া যুক্তরাষ্ট্রের সৈন্যের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার পেন্টাগন একথা জানায়। খবর এএফপি’র।
এরআগে যে সংখ্যা জানানো হয়েছিল এ সংখ্যা তার চেয়ে একজন বেশি। গত ১০ ফেব্রুয়ারি আগের সংখ্যা জানানো হয়।
পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, সেখানে ইরানের ওই হামলায় আহত সকলেই মস্তিষ্কে আঘাত পেয়েছেন পরীক্ষা-নিরীক্ষায় তা ধরা পড়েছে। এদের মধ্যে ৭৭ জন ইতোমধ্যে তাদের দায়িত্বে ফিরে গেছেন।
বিবৃতিতে আরো বলা হয়, ৩৫ জনকে আরো উন্নত চিকিৎসার জন্য জার্মানি পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ২৫ জনকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন যে ৭ ও ৮ জানুয়ারি রাতে ইরাকের পশ্চিমাঞ্চলে আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় আমেরিকার কোন সৈন্য আহত হয়নি। যদিও পরে কর্তৃপক্ষ জানিয়েছিল যে সেখানে হামলায় প্রায় এক ডজন সৈন্য আহত হয়।
গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ায় এর প্রতিশোধ নিতে ওই সামরিক ঘাঁটিতে ইরান ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat