×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০২-০৮
  • ৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীন ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৭২২

চীনের করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে শনিবার ৭২২-এ পৌঁছেছে। এ সংখ্যা হংকং-এর মূল ভূখন্ডে দুই দশক আগে সার্স ভাইরাস আক্রান্তে মৃতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্যানুযায়ী আরো মোট ৮৬ জনের এ ভাইরাসে মৃত্যু হয়েছে, তবে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হুবেই প্রদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। হুবেই প্রদেশে গত ডিসেম্বর মাসে এ ভাইরসের উৎপত্তি হয়।
কমিশনের প্রতিদিনের নতুন আপডেট-এ আরো ৩ হাজার ৩৯৯ জন নতুন রোগী সনাক্তের খবর নিশ্চিত করেছে। তথ্যে বর্তমানে সাড়া দেশে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৪ হাজার।করোনা ভাইরাস গোত্রের সিভিয়ার একুইট রেসপিরেটরি সিন্ড্রোম (সার্স) আক্রান্তে ২০০২ থেকে ২০০৩-এ চীনের মূলভূখন্ড ও হংকং-এ মোট ৬৫০ জনের মৃত্যু হয়।.সার্স ভাইরাসে সাড়া বিশ্বের অন্যান্য দেশে মোট ১২০ জন মারা যায়।
হুবেই প্রদেশ ও প্রাদেশিক রাজধানী উহানের ৫৬ মিলিয়ন লোককে বিচ্ছিন্ন রাখা হোলেও চীন নতুন এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে।উৎপত্তিস্থল থেকে দূরবর্তী নগরীর লোকদেরও বাড়ির ভেতরে রাখার ব্যবস্থা নেয়া হয়েছে, সীমিতসংখ্যক লোককে ঘর থেকে বের হতে দেয়া হচ্ছে।শুক্রবার উহানে গত ডিসেম্বরে এই ভাইরাসের প্রথম সতর্ককারি ৩৪ বছর বয়সি চিকিৎসকের মৃত্যু হয়েছে। তাকে সতর্ক করার কারণে শাস্তি পেতে হয়েছিল। ওই চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এবং সরকারের সংকট মোকাবিলায় ব্যর্থতা ক্ষোভের সঞ্চার করেছে।আরো প্রায় ২৪টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশের সরকার চীন থেকে তাদের নাগরিকদের ফিরে আসা বন্ধ করে দিয়েছে এবং চীন ভ্রমণে নিরুৎসাহিত করছে। আবার কোনো কোনো দেশ নাগরিকদের চীন ছেড়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে।বড় এয়ারলাইন সমূহ চীন থেকে আসা ও যাওয়ার ফ্লাইটসমূহ বাতিল করেছে।জাপানে বিচ্ছিন্ন রাখা এক প্রমোদ তরীর ৬১জনের করনাভাইরাস সনাক্ত হয়েছে। বিপূল সংখ্যক যাত্রী ও ক্রু নিয়ে জাহাজটি দুই সপ্তাহ ধরে বিচ্ছিন্নতার মুখোমুখি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat