×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০২-০৭
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেতিবাচক রাজনীতি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নেতিবাচক রাজনীতি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ।’তিনি বলেন, ‘সাম্প্রদায়িক রাজনীতি পরিহার না করলে বিএনপি ঘুরে দাড়াতে পারবে না। বিএনপি নেতাদের মধ্যে ঐক্য নেই। তারা আন্দোলন, নির্বাচন এবং সাংগঠনিক শক্তি অর্জনে ব্যার্থ হয়েছে।’
ওবায়দুল কাদের আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিন এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি ধারাবাহিক পরাজয়ের হতাশা থেকে অনেক কথা বলছে। তাদের আন্দোলনের হুমকি মানুষ বিশ্বাস করে না।অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুশাসন এবং দেশের উন্নয়ন বাংলাদেশসহ বিশ্ব নেতাদের নজর কেড়েছে। দেশের মানুষের আস্থা অর্জনে প্রধানমন্ত্রী সক্ষম হয়েছেন।এ কারণে আওয়ামী লীগের বিজয়ের ধারা অব্যাহত থাকবে উল্লেখ করে কাদের বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তি দেশের জন্য কাজ করে এটি প্রমানিত হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনে দলের কোন ভুল হলে তা সংশোধন করে আগামীতে পথ চলবে বলেও জানান তিনি।
সভায় ফেব্রুয়ারি মাসের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিন এবং যেসব সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে তার পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলেও জানান তিনি।এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat