×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০২-০৭
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাদওয়ান মুজিবের সঙ্গে এক টাকায় আহার টিমের সাক্ষাৎ

বাংলাদেশের দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের আশার বাতিঘর এক টাকায় আহার গ্রুপের সদস্যরা বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি এবং সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছে।
অলাভজনক এই সংস্থা বিভিন্ন রেস্তোরাঁ এবং প্রতিষ্ঠানের উদ্বৃত্ত খাবার সংগ্রহ করে দরিদ্রদের মাঝে বিতরণ করে আসছে। এক টাকায় আহার গ্রুপের সদস্যরা ধানমন্ডিতে সিআরআই অফিসে রাদওয়ান মুজিবের সঙ্গে সাক্ষাৎ করে তাদের এই অভিজ্ঞতা তুলে ধরেন।যুব উন্নয়নের বলিষ্ঠ কন্ঠস্বর রাদওয়ান মুজিব এই সদস্যদের অভিজ্ঞতার কথা মনযোগ দিয়ে শোনেন।সিআরআই ট্রাস্টি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসময় উপস্থিত ছিলেন।এক টাকায় খাবার ২০০৬ সাল থেকে উদ্বৃত্ত খাবার সুবিধাবঞ্চিত লোকদের মাঝে বিতরণ করে আসছে।বিপুল পরিমাণ উদ্বৃত্ত খাবার প্রতিদিন নষ্ট হওয়ার বদলে তা অভুক্তদের মাঝে বিতরণে অনুপ্রাণিত হয়ে এক টাকায় আহার কার্যক্রম শুরু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat