×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০২-০২
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আবু জাফর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত

সরকার মো. আবু জাফরকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদুত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বর্তমানে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভিয়েনাস্থ জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বে নিয়োজিত রয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রদূত হচ্ছেন তিনি।জাফর ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর বিদেশ বিষয়ক ক্যাডারে যোগদান করেন।
আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কূটনৈতিক পেশায় তিনি হেগ, করাচী, লসএঞ্জেলস, দুবাই-এ বাংলাদেশ মিশন এবং হেডকোয়ার্টার্সের বিভিন্ন শাখাসমূহে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন।
জাফর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে বিএসসি (সম্মান) এবং যুক্তরাষ্ট্রের প্রিস্টন বিশ্ববিদ্যালয় (বিদেশি ক্যাম্পাস) থেকে ব্যাংকিং ইন ফিন্যান্সে-এ এমবিএ ডিগ্রী অর্জন করেন, পাশাপাশি তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব পাবলিক এডমিনিস্ট্রেশন থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস-এ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন।বৈবাহিক জীবনে তিনি দুই সন্তানের জনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat