×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০২-০১
  • ২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরাজয়ের আশঙ্কা করে আগেভাগেই নির্লজ্জ মিথ্যাচার করেছে বিএনপি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মিথ্যাচার করেছে। পরাজয়ের আশঙ্কা করে আগেভাগেই নির্লজ্জ মিথ্যাচার করেছে।তিনি আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে উল্লেখ করে হানিফ বলেন, “বিএনপি তাদের পরাজয়ের আশঙ্কা করে আগেভাগে কিছু অভিযোগ করার জন্য এই সমস্ত নির্লজ্জ মিথ্যাচার করেছে।”তিনি বলেন, অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবার সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কোথাও বিএনপি’র পোলিং এজেন্টদের মারধর করার অভিযোগ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এছাড়াও বিএনপি’র সাংগঠনিক দুর্বলতার কারণে কোন কোন জায়গায় তাদের এজেন্টরা আসেনি বলেও শুনতে পেয়েছেন বলে জানান হানিফ।মোহাম্মদপুরে এক সাংবাদিকের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, “একটা ঘটনার কথা আমাদের কানে এসেছে। মোহাম্মদপুরে একজন সাংবাদিকের সঙ্গে কিছুটা গোলযোগ হয়েছে। সেটা বিএনপি সমর্থিত একজন ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে। এটার সঙ্গে সরকারদলীয় কোন ওয়ার্ড কাউন্সিলর বা সরকারদলীয় কোন মেয়রের প্রার্থী নয়। এটা বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে হয়েছে।
হানিফ বলেন, বিএনপি সম্পূর্ণভাবে মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে অভিযোগের পেছনে যদি কোন প্রমাণ থাকে সেই প্রমাণ জাতির সামনে তুলে ধরার আহবান জানিয়ে তিনি বলেন, যদি প্রমাণ উপস্থাপন করতে না পারেন তাহলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat