×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০২-০১
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন নিয়ে মিথ্যা অভিযোগ বিএনপির রাজনৈতিক কৌশল: শেখ সেলিম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির মিথ্যা অভিযোগ তাদের রাজনৈতিক কৌশল। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।
আজ শনিবার রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শেখ সেলিম বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। আমাদের কাছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। বিএনপির লোকজন কিছু কিছু জায়গায় বানোয়াট মিথ্যা অভিযোগ দিচ্ছে। এটা তাদের একটি রাজনৈতিক কৌশল। প্রতিটি নির্বাচনে তারা অভিযোগ করে ঠিকভাবে ভোট হচ্ছে না।’তিনি বলেন, সবার কাছে যাতে সিটি নির্বাচন গ্রহণযোগ্য হয় সেজন্য আমরা চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে না। এখনও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনগণের ভালোবাসা নিয়ে আমরা রাজনীতি করতে চাই, জনগণকে জিম্মি করে আমরা রাজনীতি করতে চাই না।
বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে শেখ সেলিম বলেন, বিএনপি যদি কোথাও এজেন্ট না দেয়, তবে, এর দায়িত্ব কে নেবে?এ সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat