×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-৩১
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১,০১৩ দেশি ও ৭৪ বিদেশী পর্যবেক্ষক সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবেন

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ১ হাজার ১৩ জন দেশি এবং ৭৪ জন বিদেশি পর্যবেক্ষক ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক জনসংযোগ মো. ইসরাইল হোসেন আজ এ তথ্য জানান। ইতোমধ্যে বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বলেও তিনি জানান।
বিদেশী পর্যবেক্ষকদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭ জন, যুক্তরাজ্যের ১২ জন, ইউরোপীয় ইউনিয়নের ৫ জন, নেদারল্যান্ডের ৬ জন, সুইজারল্যান্ডের ৬ জন, জাপানের ৫ জন, ডেনমার্কের ৩ জন, নরওয়ের ৪ জন, অস্ট্রেলিয়ার ২ জন ও কানাডার ৪ জন পর্যবেক্ষণ করবেন।নির্বাচনে ২২টি দেশী সংস্থার ১ হাজার ১৩ জন পর্যবেক্ষককেও ভোট পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে বলেও জানান ইসির জনসংযোগ পরিচালক।
অনুমোদন পাওয়ায় ২২টি পর্যবেক্ষক সংস্থার মধ্যে রয়েছে- জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, এসডাপ, কর্মায়ন, ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, সমাজ উন্নয়ন প্রয়াস, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ), বিবি আছিয়া ফাউন্ডেশন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুর‌্যাল পুওর-ডর্প ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, রূপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন (রিহাফ), ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, তৃণমূল উন্নয়ন সংস্থা, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা, অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ, হিউম্যান রাইটস ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, মুভ ফাউন্ডেশন, লুৎফর রহমান ভূঁইয়া ফাউন্ডেশন, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কোস্ট ট্রাস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat