×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-২৯
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসি’কে বিতর্কিত করাই বিএনপির মূল টার্গেট : ১৪ দল

সিটি করপোরেশন নির্বাচনে জয় লাভ করা বিএনপি’র মূল টার্গেট নয়। তাদের টার্গেট নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করা।বুধবার বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
তিনি বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে জয় লাভ বিএনপির মূল টার্গেট নয়। নির্বাচন কমিশনকে বিতর্কিত ও আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-এ দুই ইস্যুকে প্রতিষ্ঠা করাই তাদের মূল টার্গেট।
দিলীপ বড়–য়া বলেন, আগামী পহেলা ফেব্রুয়ারি বিশ্ব অবাক হয়ে লক্ষ্য করবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এবং বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে।তিনি জানান, নির্বাচনে কোন দল যাতে কোনো সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতে না পারে, সে জন্য প্রাক-ব্যবস্থা নিতে ১৪ দলের পক্ষ থেকে ইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক আরো বলেন, ১ ফেব্রুয়ারি বিকেল থেকে বিভিন্ন মত প্রচার করতে পারে বিএনপি। নির্বাচনকে কেন্দ্র করেও বিভিন্ন অঘটন ঘটাতে পারে। এ জন্য তারা এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে বহিরাগতদের নিয়ে এসেছে। তাদের মূল কাজ হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করা।এ সময়ে অন্যান্যের উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট রিয়াজুল কবির কাওছার, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রি পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাসদের আহবায়ক রেজাউর রশিদ খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat