×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-২৮
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইয়েমেনে ব্যাপক সংঘর্ষের পর হুতি বিদ্রোহীদের দখলে গুরুত্বপূর্ণ সড়ক রুট

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সোমবার সানার উত্তর ও পূর্বে সরকারি সৈন্যদের পরাস্ত করে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি সড়ক দখল করে নিয়েছে। সামরিক বাহিনীর অনুগত কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
সরকার পন্থী সূত্র জানায়, সানার সঙ্গে মারিব ও জাওফ প্রদেশের যুক্ত করা ওই সড়ক বিদ্রোহীরা দখল করে নিয়েছে।এই সামরিক সূত্র জানায়, সানায় গত ২৪ ঘণ্টার লড়াইয়ে অনেক লোক নিহত বা আহত হয়েছে। তবে তারা হতাহতের সংখ্যা জানাতে পারেনি।নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘হুতি বিদ্রোহীরা এখন জাওফ প্রদেশের রাজধানী হাজম দখল করার চেষ্টা চালাচ্ছে।’
ওই সূত্র জানায়, বিদ্রোহীরা বর্তমানে নগরী থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে রয়েছে।সর্বশেষ এ লড়াইয়ের আগে জাওফ প্রদেশের অধিকাংশ এলাকা হুতিদের নিয়ন্ত্রণে থাকলেও এর রাজধানীর নিয়ন্ত্রণ রয়েছে সরকারি বাহিনীর হাতে।সরকারের অনুগত একটি সামরিক ঘাঁটিতে ১৮ জানুয়ারির ক্ষেপণাত্র হামলা এবং নতুন করে শুরু হওয়া ব্যাপক লড়াইয়ে মোট ১১৬ জন নিহত হয়েছে। প্রায় দু’সপ্তাহ আগে এ লড়াই ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat