×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-২৪
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে ভাইরাসে ২৫ জনের মৃত্যু, আক্রান্ত ৮৩০

চীনে ছড়িয়ে পড়া ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে এবং আরো ৮৩০ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। শুক্রবার সরকার একথা জানায়। খবর এএফপি’র।জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, কর্তৃপক্ষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে এমন এক হাজার ৭২ জনকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। চীনের মধ্যাঞ্চলীয় উহান নগরীতে প্রথম এ ভাইরাস দেখা দেয়।
এ ভাইরাস বিশ্বব্যাপী মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন ঘোষণা দেয়ার মাত্র কয়েক ঘণ্টা পর মৃত্যুর বর্ধিত এ সংখ্যা প্রকাশ করা হলো।এ ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চীন উহান ও এর পার্শ্ববর্তী কয়েকটি নগরীর প্রায় ২ কোটি মানুষকে কার্যকরভাবে আলাদা করে রাখা হয়েছে এবং বেইজিং দেশব্যাপী এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করেছে। কেননা, নতুন চন্দ্র বর্ষের ছুটির জন্য এ সপ্তাহে কোটি কোটি লোক ইতোমধ্যে দেশব্যাপী ভ্রমণ শুরু করেছে।জাতীয় স্বাস্থ্য সংস্থা জানায়, বৃহস্পতিবার এ ভাইরাসে নতুন করে আটজনের মৃত্যু এবং দেশব্যাপী আরো ২৫৯ জনের নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়ায় এ সংখ্যা সংশোধন করা হয়।তারা আরো জানায়,মোট আক্রান্ত ৮৩০ জনের মধ্যে ১৭৭ জনের অবস্থা আশংকাজনক।এছাড়া ৩৪ জন পুরোপুরি সুস্থ্য হয়ে ওঠায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত এ ভাইরাস উহানের সামুদ্রিক খাবার ও পশুর বাজার থেকে ছড়িয়ে পড়ে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat