×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-১৯
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে রহস্যজনক ভাইরাসে আরো ১৭ জন সংক্রমিত

চীন রোববার সার্স ধরণের রহস্যজনক ভাইরাসে আক্রান্ত আরো ১৭ জনকে সনাক্ত করেছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।চীন নববর্ষের উৎসবের প্রাক্কালে ভাইরাসের সংক্রমণে নিয়ে উদ্বিগ্ন ।এসময় লাখ লাখ লোকের চলাচল ও সমাগমে ভাইরাস দ্রæত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সার্সের (সিভিয়ার একিউট রেসপাইরেটরি সিনড্রোম) মতো রহস্যজনক এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়ে বলা হয় ২০০২ থেকে ২০০৩ সালে চীনের মূল ভূখন্ড এবং হংকংয়ে প্রায় ৬৫০ জন লোকের মৃত্যু হয়েছে।মধ্যাঞ্চলীয় হুয়ান নগরীতে নতুন করে ১৭ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের তিন জনের অবস্থা গুরুতর।এই ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে।হুয়ানে এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জন।নগর কর্তৃপক্ষ বলছে, তাদের ৮ জন গুরুতর অবস্থায় রয়েছে,১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে, অন্যরা চিকিৎসাধীন রয়েছে। ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে,এদের ১ জন বুধবার মারা গেছে,তার বয়স ৬৯ বছর,ফুসফুসে সংক্রমণ এবং বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে তাদের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat