×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-১৮
  • ৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন প্রজন্মকে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন শিক্ষায় শিক্ষিত হতে হবে : শামীম

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নতুন প্রজন্মকে যুগপোযোগী ও আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষায় শিক্ষিত করতে হবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আধুনিক শিক্ষার মানোন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছেন।’
তিনি আজ শনিবার সকাল ১১টায় নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সংকটও নিরসন করা হবে। গরীব মেধাবী শিক্ষার্থীদের অর্থ সংকটের কারণে পড়ালেখায় যাতে কোন বেঘাত না ঘটে সেজন্য বেগম আশ্রাফুননেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।
পরে উপমন্ত্রী নড়িয়া সরকারি কলেজের ৬তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এতে উপস্থিত ছিলেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাকসুদা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুুর রহমান শেখ, নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু চন্দ্র রায়, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাচান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat