×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২০-০১-০৭
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরান ও ইরাকে দূতাবাস স্টাফ কমিয়েছে যুক্তরাজ্য

ইরান ও ইরাকে নিযুক্ত দূতাবাস স্টাফ হ্রাস করেছে যুক্তরাজ্য। মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা নিহত হওয়ার পর চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার কারণে লন্ডন ওই দুই দেশের থাকা তাদের দূতাবাসের স্টাফের সংখ্যা কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসেছে। সোমবার স্কাই নিউজ একথা জানায়। খবর সিনহুয়ার।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, কূটনীতিকদের প্রত্যাহার করে নেয়া হচ্ছে একটি সাবধানতামূলক পদক্ষেপ। হুমকির ব্যাপারে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হলেও তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূত রব ম্যাকাইর এবং বাগদাদে নিযুক্ত রাষ্ট্রদূত স্টিফেন হিকি তাদের পদে বহাল থাকবেন।শুক্রবার বাগদাদ বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার কাশেম সোলাইমানি নিহত হন।সোলাইমানিকে হত্যা করায় ইরানের পক্ষ থেকে কঠোর সমালোচনা করা হয় এবং তারা এর প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। ফলে এ অঞ্চলে নিয়ন্ত্রণহীন উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat