×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১২-১৩
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বের ক্ষমতাধর নারীদের মধ্যে শেখ হাসিনা ২৯তম

যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের ক্ষমতাধর ১শ’ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ২৯তম ।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ফোর্বসের ২০১৯ সালের বিশ্বের একশ’ ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে রয়েছেন। তালিকা অনুযায়ি দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিশ্চিন ল্যাগার্দে, তৃতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
ফোর্বস গত বৃহস্পতিবার তালিকাটি প্রকাশ করেছে।ম্যাগাজিনটি ২০১৯ সালে সরকার,ব্যবসায়ী, মানবকল্যাণও গণমাধ্যমে নের্তৃত্বদানকারী প্রভাবশালী ১শ’ জনের তালিকা প্রকাশ করে।
ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে দীর্ঘস্থায়ী দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। শেখ হাসিনা সম্পর্কে সাময়িকীটি লিখেছে, বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। যিনি বর্তমানে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফোর্বস বলেছে, তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সংসদের ৩শ’ আসনের মধ্যে ২৮৮ আসনে বিজয়ী হয়েছেন।এতে আরো বলা হয়, বর্তমান মেয়াদে শেখ হাসিনা খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে অধিক গুরুত্ব দিয়েছেন।ম্যাগাজিনটি আরো বলেছে, শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat