×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১২-১২
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে অগ্নিকান্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৩

 ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডে দগ্ধ আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যের সংখ্যা দাঁড়ালো ১৩ জন।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- ইমরান (১৮), বাবুল(২৬), সুজন (১৯), রায়হান (১৬), খালেক (৩৫), সালাউদ্দিন (৩২), জিনারুল ইসলাম (৩২), আলম (৩৫), জাহাঙ্গীর (৫৫), ফয়সল (২৫), মেহেদী হাসান শান্ত (২০) ও আব্দুর রাজ্জাক (৪২)। এ ঘটনায় গতকাল একজন ঘটনাস্থলেই মারা যান।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত অগ্নিদগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বুধবার বিকেলে কেরানীগঞ্জের প্রাইম পেট এন্ড প্লাস্টিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন উইনিটে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat