×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১২-১১
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুনে নিহত ১, আহত ২৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হিজলতলা এলাকায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন  এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,আজ বিকেল সাড়ে চারটায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে অন্তত ২৫ জন আহত ও অজ্ঞাত এক পুরুষ নিহত হয়েছে।
কারখানার শ্রমিকরা প্লাস্টিক গ্লাস ও ওয়ানটাইম কাপ তৈরীর কাজ করায় সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফারণ ঘটলে মুহুর্তেই আগুন কারখানা ভেতরে ছড়িয়ে পড়ে এসময় ২৫ জন শ্রমিক আগুনে পুড়ে আহত হয়েছে ও ১জন নিহত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলা, কেরানীগঞ্জ ও সদর দফতর থেকে ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। সন্ধ্যা পৌঁনে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।কেরানীগঞ্জে বিস্ফোরনে আগুনে ২৫ জন দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।এর মধ্যে ১৮ জনের নাম পাওয়া গেছে, তারা হচ্ছেন- ফয়সাল (২৯), জাহাঙ্গীর (৫২) বসির (২০),ফয়সাল (৩৫), দূর্জয় সরকার, সুমন ইসলাম (২৫) মেহেদী (২০), আসাদ (২৩), মো: সিরাজ (৫০), সাজিদ (২৯), জিনারুল হোসেন (৩২),সাখাওয়াত (৩০),আবু সাইদ (১৬), সোয়ান, (১৬) মো: বাবুল (২৫),জাকির হোসেন মাতব্বর (২২), আলম (২২) ও আব্দুর রাজ্জাক (৪২)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat